এনসিপি জাতীয় যুবশক্তি’র ঢাকা জেলা উত্তর শাখার সমন্বয় সভা আজ সোমবার (১৬ জুন) বিকেলে রাজধানীর সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সমন্বয়কারী কাজী আয়েশা আহমেদ, কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন,মো. আবির হোসাইন, মো. সাজেদুর রহমান,মো. তুহীন সহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন।

তিনি বলেন,”কোটা নয়, বেকারত্বই আমাদের মূল আন্দোলনের কেন্দ্রবিন্দু। শহিদ ভাই-বোনদের আত্মার মাগফেরাত কামনা করি। আমরা যুবশক্তির মাধ্যমে দেশের যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে চাই এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন,”আমরা চাই না, অন্য কোনো রাজনৈতিক দলের মতো আমাদের কেউ চাঁদাবাজি বা অরাজনৈতিক কর্মকাণ্ডে জড়াক। আমাদের উদ্দেশ্য স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দেশের যুব সমাজের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া। আমাদের সংগঠন হবে একটি কর্মনির্ভর প্ল্যাটফর্ম—যেখানে কেউ ক্যারিয়ার গড়বে কাজ ও জনসেবার মাধ্যমে।”
সভা শেষে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন—যুবশক্তি একটি উদ্যমী, আধুনিক ও কর্মমুখী সংগঠন হিসেবে দেশের যুব সমাজের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}