হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে প্রবেশ করার সময় মিটন দাস (২৪) নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (১৬ জুন) দিবাগত রাতে এই বিষয় নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো:তানজিলুর রহমান। 

আটক মিটন দাস ভারতের আসাম কাছার শিলচর টাউনের বাসিন্দা জহরলাল দাসের ছেলে।

এর আগে সকালে জেলার চুনারুঘাট উপজেলার মঙ্গলীয়া এলাকায় ৫৫ বিজিবির নিয়মিত টহল দল তাকে আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৯৫২/২৬-এস এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থানকালেই তাকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ভারতীয় রুপি ১৫৯৩ টাকা, বাংলাদেশি মুদ্রা ১৯৫০ টাকা, এক বোতল ভারতীয় মদ, একটি মোবাইল ফোন, আধার কার্ড, প্যান কার্ড, আইডি কার্ড, দু’টি হাতঘড়ি, একটি ইয়ারবাড, মানিব্যাগ, মোবাইল চার্জার ও কাঁধ ব্যাগ উদ্ধার করা হয়। পরে আটক এ ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}