মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি বসত ঘরসহ কমপক্ষে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানায়।

সোমবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে মোংলার বাসস্ট্যানে এ ঘটনা ঘটে। ঘটনার পর মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আরদেশ আলী জানান, বাসস্ট্যান এলাকায় আগুন লাগার পরপরই ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ২৫/৩০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

ঘটনাস্থলে পরিদর্শন করেন মোংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় পাশে থাকা বাপ্পী এর দোকানসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং আরো কয়েকটি দোকানের আংশিক ক্ষতি হয়। আগুনে অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}