কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আবু বক্কর সিদ্দিকী (৩৭) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) দুপুরে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ৩টায় মহেশখালী থানার মিয়াজির পাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসীর বাড়ি থেকে ৩টি দেশীয় পিস্তল, ৭ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ৪টি রামদা ও ১টি ব্রাস নাকল উদ্ধার করা হয়।

আটক সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের টহল ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}