ভোলা জেলার বোরহানউদ্দিনে জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত উপজেলা কমিটিকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) দুপুরে স্থানীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি এম এ অন্তর হাওলাদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সভাপতি আবদুস সহিদ তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মনসুর আলম এবং জেলা সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াছ চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ সাওন। আরও বক্তব্য রাখেন উপজেলা সহ-সভাপতি এস এম সোহেল, অর্থ সম্পাদক আবদুর রহমান কবির, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো. হাসান ফরাজী, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার শিলা এবং কার্যনির্বাহী সদস্য মো. গিয়াসউদ্দিন হিমেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিরাজ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক টিটপ মজুমদার।

কোরআন তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক এইচ এ শরীফ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন নয়ন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}