কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান আসামি ফজর আলীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার ভোরে রাজধানী ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেফতার করা হয়। ফজর আলী (৩৮) কুমিল্লা মুরাদনগর উপজেলার বাহেরচর পাচকিত্তা গ্রামের পুর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে।

ধর্ষণের ভিডিও ধারণ ও সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় অপর চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বাহেরচর পাচকিত্তা গ্রামের অনিক, সুমন, রমজান ও বাবু। এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার নাজির আহমেদ খান।

পুলিশ সুপার জানান, এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয় এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি ওঠে। এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। মামলায় ফজর আলীকে প্রধান আসামি করা হয়।

তিনি আরও জানান, পুলিশ অভিযানে নেমে তথ্য প্রযুক্তির সহয়তায় মূল আসামি ফজর আলীকে রবিবার ভোরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার করে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে চারজনকে গ্রেফতার করা হয়। ওই নারী ১৫ দিন পূর্বে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}