ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চন্দনী গ্রামের মোশাররফ মোল্লা মুসা পিতা: মৃত আবু সাইদ মোল্লা মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক হয়েছে। তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ টি মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট, ২ টি এন্ড্রয়েড ফোন, ২ টি বাটন ফোন জব্দ করেছে যৌথ বাহিনী।

স্থানীয়দের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১ জুলাই ভোর পাচঁটায় বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোশাররফ মোল্লা মুসা নামে ১জনকে হাতেনাতে আটক করা হয়। মুসা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার উক্তি দিয়েছেন।

জানাগেছে, আটককৃত মুসা সংশ্লিষ্ট অপরাধে এর আগেও অভিযুক্ত হয়েছিলেন।

আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}