প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ (বুধবার) ০২ জুন বেলা ১১ টায় রাঙামাটি লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৪৪৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ, জৈব ও রাসায়নিক সার, সবজি ঔষধি এবং ফলদ চারা বিতরণ করা হয়েছে।

এ সময় লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা ওয়াসিফ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে (সাবেক) আমির সিরাজুল ইসলাম, উপজেলা হর্টিকালচার উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহবুদ, ইস্রাফিল হক সহ সকল সাধারণ কৃষক।

উপস্থিত অতিথিরা বক্তব্য বলেন, কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে উপসহকারী কৃষিকর্তাগণের সহযোগিতায় বীজ, সার ও চারা বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত ও প্রান্তিক ক্ষুদ্র চাষীদের অগ্রাধিকারের ভিত্তিতে চারা বিতরণ নিশ্চিত করা হচ্ছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের কৃষকরাও এ সুযোগের আওতায় আসতে পারে। একদিকে যেমন কৃষক পরিবারের খাদ্য নিরাপত্তা হবে তেমনি অতিরিক্ত ফল ও পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত হবে। একই সাথে তাল, নিম, বেল জাতীয় গাছ পরিবেশ রক্ষায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে ১ হাজার জন শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার নিম, বেল, জাম, কাঁঠালের চারা সহ উপজেলার ইউনিয়ন পরিষদ, মসজিদ, মাদ্রাসায় ৮২০ টি নারিকেল ও তাল চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}