ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কয়ড়া জয়নগর গ্রামের মোশাররফ মোল্লা (৪৫), ইয়াবা মুসা, পিতা: মো: আতিয়ার শেখ ও তার সহকারী মো: শামীম (৩০) পিতা: শাহাজাহান খান মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক হয়েছে। তাদের কাছ থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট,২ টি এন্ড্রয়েড ফোন, ২ টি বাটন ফোন জব্দ করেছে যৌথ বাহিনী।

স্থানীয়দের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুলাই ভোর পাচঁটায় সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোশাররফ শেখ ও শামীম নামে ২ জনকে হাতেনাতে আটক করা হয়। মুসা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার উক্তি দিয়েছেন। এলাকায় মাদকের একটি বড় চক্রের সাথে সে জড়িত এবং মানুষ তাকে ইয়াবা মুসা বলেই জানেন।

জানাগেছে, আটককৃত মুসা সংশ্লিষ্ট অপরাধে একাধীক বার অভিযুক্ত হয়েছিলেন। বেশ কয়েকবার তিনি পুলিশের চোঁখ ফাকি দিয়ে পালিয়েছেন।

আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় এ এস আই রাকিব বাদী হয়ে মাদক আইনে মামলা রুজু করেন,মামলা নং-৯।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}