ফরিদপুরের মধুখালী উপজেলার আসাপুর হাফিজীয়া মাদ্রাসার পিছনে ইটের সিলিংয়ের পাশ থেকে বুধবার (৩০ জুলাই) সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে রোজিনা (৪৫) নামে এক মহিলা মাদক কারবারিকে আটক করেন।

গোপন সংবাদের ভিত্তিতে মধুখালীতে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ৪০পিস ফেন্সিডিল,৭ টি অ্যান্ডুয়েট ফোন, ৫টি বাটন মোবাইল ফোন, ১ টি পাসপোর্ট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রোজিনা(৪৫) বলেন তার বাড়ি বালিয়াকান্দি শাংগুরা তিনি মো. টিটুল (৫০)শেখের স্ত্রী। স্বামী স্ত্রী মিলে এই রুটে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মধুখালী মাদক চক্রের সাথে জড়িত । অভিযানে উদ্ধারকৃত ফেন্সিডিল, অ্যানডুয়েট ফোন, বাটন মোবাইল ফোন ও পাসপোর্ট জব্দ তালিকা প্রস্তুত করে মধুখালী থানায় বুঝিয়ে দিয়ে, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করেন।

থানা সূত্রে জানা যায়।
“মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকাবাসীর তথ্য ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।”

এদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ নির্মূলে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}