২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ভোলার লালমোহনের গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ।

সোমবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লালমোহন উপজেলা শাখার সভাপতি মোঃ জাফর ইকবাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের শিক্ষার্থীরা যে সাফল্য অর্জন করেছে, তা শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়—পুরো এলাকার গর্ব। এই ফলাফলের পেছনে রয়েছে ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের উৎসাহ এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টা।”

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ বরকতউল্লাহ, সহকারী অধ্যাপক, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ এবং মাওলানা শরীফ উল্লাহ।
তারা বলেন, “এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মনোবল বাড়ায়। তাদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করে ভবিষ্যতের পথচলায়। এই কৃতিত্ব সকলের সম্মিলিত প্রয়াসের ফল।”

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন মোঃ শাহীন আলম সুমন, প্রভাষক (পদার্থবিজ্ঞান), গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ। তিনি বলেন, “আমাদের ছাত্রীদের এই অসাধারণ ফলাফল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আরও গৌরবময় অবস্থানে নিয়ে গেছে।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
সমাপনী পর্বে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}