ভোলার লালমোহন উপজেলায় স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২২টি স্বেচ্ছাসেবী সংগঠনের অন্তত দেড়শত স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
এ সময় সমাজে মানবিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ২২টি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া হেল্পিং ক্লাবের দ্বিতীয় এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।
হেল্পিং ক্লাবের সভাপতি বিশাল মাহমুদের সভাপতিত্বে ও নাহিদ ফরাজির সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আবদুর রব পাটোয়ারী, লালমোহন কালচারাল অ্যাকাডেমির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মাহবুব আলম, উপদেষ্টা জাকির হোসাইন জুয়েল, রাকিব পঞ্চায়েত,হুমায়ুন কবীর স্বরবর্ণ, প্রতিষ্ঠাতা আশরাফ আলী থানভিসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। এতে ভোলার ২২ টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভোলায় সর্বোচ্চ ৫৩ বার ব্লাড ডোনেট করায় হুমায়ুন কবির স্বরবর্ণকে বিশেষ সম্মাননা প্রদান সহ সকল স্বেচ্ছাসেবীদের ক্রেস্ট প্রদান করা হয়।
প্রসঙ্গত, ‘মানব সেবায় এগিয়ে যাই, সকলে সাহায্যের হাত বাড়াই’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ২০২৩ সালে লালমোহন উপজেলায় আর্তমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে একঝাঁক তরুণ-যুবকদের নিয়ে প্রতিষ্ঠা করা হয় হেল্পিং ক্লাব নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে অরাজনৈতিকভাবে সংগঠনটি বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}