নারায়ণগঞ্জে রূপগঞ্জের পূর্বাচল উপশহরের অবৈধ বালুর গদি উচ্ছেদে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত পূর্বাচল নতুন শহরের ৪ নম্বর সেক্টরে নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে ৪ নম্বর সেক্টরে রাজউকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গড়ে তোলা বালুগদির অফিস ভেঙ্গে ফেলা হয়। এছাড়া ৯ টি বালুর গদিতে থাকা বালু খোলা নিলামে দেড় লাখ টাকা বিক্রি করা হয়। 

এসময় একই সেক্টরে অবৈধভাবে বসানো শিমুলিয়া গরুর হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেড।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাছবীর হোসেন, রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলামসহ রাউজউকের কর্মকর্তাসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গত কয়েকমাস ধরে একটি মহল পূর্বাচল ৪,  ১৩ ও ১৪ নম্বর সেক্টরে রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপুর্বক অবৈধ বালুগদি তৈরি করে ব্যবসা করে আসছে। এতে এসব সেক্টরের সড়ক গুলোর বিভিন্নস্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এমনকি এসব বালুর গদির পানি ও বালু পানি নিষ্কাশন ড্রেন ভরাট করে ফেলায় স্কুলে পানি ঢুকে লেখাপড়ার বিঘ্ন সৃষ্টি করছে বলে অভিযোগ আসে। এ ছাড়া রাজউক থেকে এসব বালুর গদি অপসারণের জন্য উপজেলা প্রশাসনের বরাবর লিখিত চিঠি আসে। আজকে ৪ নম্বর সেক্টরের বালুর গদি গুলোর অফিস ভেঙ্গে ফেলা হয়েছে। ৯ টি বালুর গদির বালু নিলামের মাধ্যমে বিক্রি করে দেয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব বালু সেখান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}