ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন মনির, আশরাফ উদ্দিন বাপ্পি, জেলা কমিটির সদস্য আঃ রহমান, মো. সাইদ রব্বানী ইব্রাহিম, নেতা সুজন সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রভাষক রেজাউল রহমান শাহিন, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস ফরাজি, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাতেম হাওলাদার ও সদস্য সচিব আমজাদ খান জুলহাস প্রমুখ।

আলোচনা সভা শেষে হাসপাতাল এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় নালা-ড্রেন পরিষ্কার, জনসচেতনতামূলক স্লোগান প্রচার, অস্থায়ী ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}