মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবন সংলগ্ন ঘড়িলাল বাজার এলাকা থেকে ৮৭০ গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন কয়রার টহল দল।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর ) দুপুরে এতথ্য নিশ্চিত করেন মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান, বিএন।

তিনি বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন কয়রার একটি টহলদল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন কয়রার ঘড়িলাল বাজার এলাকা থেকে ৮৭০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

আটক মাদক কারবারির নাম আব্দুল হালিম। তিনি কয়রা উপজেলার বেদকাশি গ্রামের মো.হামিদ গাজীর ছেলে। আটক মাদককারবারি দীর্ঘদিন ধরেই মাদক কেনাবেচার সাথে জড়িত বলে স্থানীয়রা কোস্টগার্ড সদস্যদের অবহিত করেছেন। জব্দকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}