শেরপুরের নালিতাবাড়ীতে কথিত দলিল জালিয়াত মাসুদ পারভেজকে সরকারি বিভিন্ন অফিসে প্রবেশ নিষিদ্ধ করা ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার রাজনগর ইউনিয়ন ভূমি অফিসের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,বিএনপি নেতা আশরাফুল আলম সাদা, দলিল লেখক আলি হোসেন, সেলিম মিয়া,মানবাধিকারকর্মী আব্দুল হান্নান প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন,মাসুদ পারভেজ রেজিস্ট্রেশনধারী দলিল লেখক বা ব্লেন্ডার না হয়েও দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষের নামে ভুয়া দলিল,পরচা ও খারিজ তৈরি করে আসছে। এতে একদিকে লাইসেন্সধারী দলিল লেখকদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে গ্রাহক ও ভূমি অফিসে তৈরি হচ্ছে নানা বিড়ম্বনা। এ সময় বক্তারা ফ্যাসিস্ট মাসুদ পারভেজকে অফিসে নিষিদ্ধ করা এবং তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উক্ত মানববন্ধনে এলাকার বিভিন্ন স্তরের শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}