মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে এশিয়ান জার্নালিস্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন (এজেএইচআরএফ) ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে মনোনিত হয়েছেন অস্ট্রিয়ার ভিয়েনার বাংলা ভাষায় প্রকাশিত অনলাইন গণম্যাধ্যম ‘ইউরো বাংলা টাইমস’ এর এডিটর ইন চীফ, ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইবিজেএ) ও অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান।
অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর বিজয় নগরে হোটেল ৭১ অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছে এশিয়ান জার্নালিস্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন (এজেএইচআরএফ)।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি এমএম ইকবাল আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।
ভিনদেশে সাংবাদিকতার মাধ্যমে বাংলা ভাষার প্রচার-প্রসার ও সাংবাদিকতার প্রতি গভীর অনুরাগের স্বীকৃতি স্বরুপ ‘এশিয়ান জার্নালিস্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন (এজেএইচআরএফ)’ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে মনোনিত হয়েছেন মাহবুবুর রহমান।
এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান দিবসেও একই ক্যাটাগরিতে সম্মানিত করা হয় তাঁকে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}