লক্ষ্মীপুর সদর উপজেলার ২০ নম্বর চর রমনী ইউনিয়নে প্রবাসী মানিকের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার স্বজনেরা।

স্থানীয়রা জানান, আগুনে ঘরে থাকা আসবাবপত্র ও মূল্যবান মালামালসহ প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

প্রবাসী মানিক অভিযোগ করে বলেন, “কয়েক মাস আগে দেশে আসার পর স্থানীয় কিছু লোক আমার কাছে চাঁদা দাবি করেছিল। আমি চাঁদা না দিয়ে বিদেশে ফিরে যাই। এর কিছুদিন পর তারা ক্ষিপ্ত হয়ে আমার বসতঘরে আগুন ধরিয়ে দেয়।”

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}