ময়মনসিংহের নান্দাইল থানার চরশ্রীরামপুর গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ অনলাইনে প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হয়েছেন। অর্ডার গ্রাবের নামে প্রতারণামূলক ওয়েবসাইটের ফাঁদে পড়ে তিনি সর্বমোট ২০ লাখ ৭১ হাজার ১২০ টাকা হারিয়েছেন। এ ঘটনায় তিনি মামলা করলেও তদন্তে ধীরগতি থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন।

ভুক্তভোগী জানান, কয়েকদিন আগে টেলিগ্রামে এক ব্যক্তি প্রতিদিন ৩-৪ হাজার টাকা আয় করার প্রলোভন দেখিয়ে একটি ওয়েবসাইটে (http://www.hummel-new.com/index) কাজের প্রস্তাব দেন। প্রথমদিকে নিয়মিত লাভ দেখানো হলেও পরে ধাপে ধাপে বড় অঙ্কের টাকা ক্যাশইন করতে বলা হয়।

প্রথমে ১ লাখ টাকা জমা দেওয়ার পর আরও কয়েক দফায় মোট ২০ লাখ টাকার বেশি প্রতারকদের কাছে পাঠান তিনি। এমনকি বাড়ির দলিল বন্ধক রেখে টাকা সংগ্রহ করতেও বাধ্য হন। কিন্তু ক্যাশআউটের সময় বারবার নতুন অজুহাত তুলে অতিরিক্ত টাকা দাবি করা হয়। সর্বশেষ আরও ৬ লাখ টাকা দাবি করলে তিনি বিষয়টি প্রতারণা বুঝতে পারেন।

নূর মোহাম্মদ বলেন, আমি প্রতারণার ঘটনায় মামলা করেছি। কিন্তু মামলার তদন্তে দীর্ঘসূত্রিতা দেখা দিচ্ছে। দ্রুত তদন্ত শেষ করে প্রতারকদের আইনের আওতায় আনার দাবি জানাই।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}