সারা দেশের ন্যায়ে আজ ভোলার মনপুরা উপজেলায়ও আনুষ্ঠানিকভাবে সকাল ৯টায় হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃকবির সোহেল টাইফয়েড টিকা দান কর্মসূচি উদ্‌বোধন করেন। উক্ত কর্মসূচিতে ১৫ বছর পর্যন্ত সকল শিশুদের টিকা প্রদান করা হবে। তবে উক্ত টাইফয়েড টিকা নিতে করা লাগবে অনলাইন রেজিস্ট্রেশন। আগামী ১২ নভেম্বর পর্যন্ত একমাস উক্ত কর্মসূচি চলমান থাকবে। মনপুরা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলাউদ্দিন জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে মনপুরা উপজেলায় প্রায় ২৫ হাজার শিশুকে রেজিস্ট্রেশন করে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত মাত্র ১২ হাজার শিশু রেজিস্ট্রেশন করা হয়েছে। তিনি আরো বলেন মাঠ পর্যায়ে উক্ত টাইফয়েড কর্মসূচিতে প্রতিটি ওয়ার্ডে একজন স্বাস্থ্যকর্মী (HA) ও একজন পরিবার পরিকল্পনা কর্মী (FWA) দায়িত্ব পালন করছেন এবং মাঠ সুপারভাইজারের দায়িত্ব পালন করছি আমি স্বাস্থ্য পরিদর্শক আলাউদ্দিন

উল্লেখ্য মনপুরা উপজেলায় টাইফয়েড কর্মসূচি প্রথম ধাপে স্কুল পর্যায়ে এবং দ্বিতীয় ধাপে নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা প্রদান করা হবে।।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}