আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়ন উত্তর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় বদরপুর ইউনিয়নের জনতা বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি শহিদুল্লাহ মেলকার ও সাধারণ সম্পাদক নেছার উদ্দিন মিয়া।

এ সময় তারা বাজারের ব্যবসায়ীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের জীবনবৃত্তান্ত সম্বলিত লিফলেট বিতরণ করেন।
নেতারা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সালাম জানিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন—ইউনিয়ন যুবদলের সভাপতি আলী আকবর মেলকার, সাধারণ সম্পাদক হাজী ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিমউদ্দিন হাওলাদার, ওলামা দলের সভাপতি কারী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মোসলেউদ্দিন, কৃষক দলের সভাপতি হাজী রফিক, সাধারণ সম্পাদক অহিদ ডালী, জাসাস সভাপতি জহিরুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলে আলী, এবং উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেন খাসহ স্থানীয় বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}