“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে ভোলা জেলা প্রশাসন, বিআরটিএ, সড়ক ও জনপদ বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার, বিআরটিএর সহকারি পরিচালক মোঃ শাহাদাত হোসেন, নিরাপদ সড়ক চাই ভোলা জেলা শাখার সভাপতি মোঃ মামুন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক সহ আরো অনেকে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}