২০% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে জাতীয়করণ প্রত্যশী জোটের আহবানে ভোলার লালমোহন থেকে বিপুল সংখ্যক সম্মানিত শিক্ষক -কর্মচারী ঢাকায় অবস্থান কর্মসূচি,অনশনসহ সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করেন এবং পরিশেষে ১৫% বাড়ি ভাড়া সংবলিত প্রজ্ঞাপন দিতে বাধ্য হয় সরকার।

এ প্রাথমিক বিজয়ে বুধবার সন্ধ্যায় লালমোহনে উপজেলাসহ সারা দেশের যে সকল শিক্ষক কর্মচারী এ আন্দোলনে নিরলস পরিশ্রম করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় করণ প্রত্যাশী জোটের উপজেলা সদস্য সচিব ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের প্রভাষক, রেজাউর রহমান শাহিন, চতলা হাসেমিয়া মজিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মাঈনুদ্দীন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলম, লালমোহন তরুণ প্রভাষক ফোরামের সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সফিউল্লাহ, লালমোহন কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আদিল উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোসলেউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মনু, ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মোসলেউদ্দিন, মো. মহিবুল্লাহ, মো. সালাউদ্দিন, কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক, প্রভাষক রফিকুল ইসলাম, চতলা মোহাম্মদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই, সাতানি বদিউজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. লিটন, শিক্ষক ও সাংবাদিক নেতা মাহবুব আলম, বিএসসি শিক্ষক আব্দুর রহিমসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান, সহকারী প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}