আগামী ২৭শে অক্টোবর ২০২৫ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে নেওয়া হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। এদিন ভোর থেকে শুরু হবে নানা কর্মসূচি।

কর্মসূচির অংশ হিসেবে ভোর ৬ ঘটিকায় লালমোহন উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ভোর ৬টা ৩০ মিনিটে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

এরপর সকাল ১০ ঘটিকায় উপজেলা বিএনপি কার্যালয় (করিম রোড) হইতে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হবে। ১১ ঘটিকায় লালমোহন চৌরাস্তায় অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত আলোচনা সভা, যেখানে লালমোহন উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আলোচনা সভায় বক্তারা যুবদল প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুবকদের ভূমিকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করবেন।

কর্মসূচির অংশ হিসেবে যোহর নামাজের পর উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। দোয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, জুলাই-আগস্টে শহীদ হওয়া যুবদলের বীর শহীদবৃন্দসহ দেশবাসীর কল্যাণ কামনা করা হবে।

লালালমোহন উপজেলা যুবদলের বিপ্লবী সভাপতি কবির হাওলাদার বলেন, “যুবদল প্রতিষ্ঠার এই দিনে আমরা নব উদ্দীপনায় জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করছি।”
তিনি আরও বলেন! দেশের এই ক্লান্তি লগ্নে যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যুবকদের জন্য বেকারত্ব দূরকরা! নিজেকে স্বাবলম্বী করা,দেশ-ও জনগণের পাশে থাকা, গনতন্ত্রের জন্য লড়াই করা শিখিয়ে গেছেন, যুবদলের সাংগঠনিক অবিভাবক আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান এর সহায়ক হিসেবে বিএনপির মনোনীত ধানের শীষ এবং মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর বিজয় নিশ্চিত করাই লালমোহন উপজেলা যুবদলের একমাত্র লক্ষ

উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিএনপির অঙ্গসংগঠন হিসেবে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}