লালমোহন উপজেলার বিশিষ্ট সমাজসেবক, করিম রোড জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক, লালমোহন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং উপজেলা জিয়া পরিষদের সভাপতি মরহুম আলহাজ্ব আমিনুল ইসলাম জাকির হাওলাদার-এর প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় লালমোহনের রসুলবাগ এতিমখানায়। পরে এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ভাই, লালমোহন উপজেলা যুবদলের বিপ্লবী সভাপতি ও ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি, লালমোহন পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, নয়ানী গ্রাম সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এবং গীতি চয়ন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক কবির হাওলাদার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
তিনি বলেন, “আমার ভাই আমিনুল ইসলাম জাকির হাওলাদার সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ ও মানবিক মূল্যবোধ আমাদের জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে।”
পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনায় সকলের দোয়া চাওয়া হয়েছে।