নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনী প্রচারণা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভিন্নধর্মী এক আয়োজনের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার তারাবো পৌরসভার গনদবপুর জামে মসজিদে নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন।

এ সময় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা প্রচারণায় দুলাল হোসেন বলেন,

“বিএনপি ক্ষমতায় এলে মসজিদ, মাদরাসা ও এতিমখানায় নিয়মিত অনুদান দেওয়া হবে। জনগণের কল্যাণে ফ্যামিলি কার্ড বিতরণ, বেকারত্ব দূরীকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

এরপর তিনি গণদবপুর দক্ষিণপাড়া সামাজিক কবরস্থান উন্নয়নে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এছাড়া দুলাল হোসেন এলাকাবাসীর বিভিন্ন সমস্যা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

পরিশেষে তিনি উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}