সময়ভিত্তিক সৃজনশীল সংগঠন শব্দকুঠি সাহিত্য অঙ্গন উপহার দিয়েছে এক মনোজ্ঞ সাহিত্য আড্ডা — বহুমাত্রিক লেখক, প্রভাষক ও কবি রিপন শানকে ঘিরে।

৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এ সাহিত্য সন্ধ্যায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন শব্দকুঠির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি রোকসানা রহমান।

আড্ডায় বক্তারা বলেন, “শিল্প, সংস্কৃতি ও সমাজকর্মে এক আত্মনিবেদিত প্রতিভার নাম রিপন শান। রাজধানীতে আলো ছড়ানোর পর তিনি এখন দক্ষিণ বাংলার দ্বীপ জেলা ভোলাতেও সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রেখে চলেছেন।”

অনুষ্ঠানে কবি রিপন শানের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন—ঢাকা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি রাশেদ চৌধুরী,
ম্যাজিক লণ্ঠনের সম্পাদক ড. লিন্ডা আমিন,প্রজন্ম একাডেমির সভাপতি কথাসাহিত্যিক কালাম ফয়েজী,বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের মহাসচিব ব্যারিস্টার কবি সাদিয়া আরমান এবং
দৈনিক পূর্বাভাসের ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদী।

কবিতা পাঠে অংশ নেন— কবি চাষী আব্দুল হক, কবি মতিয়ারা চৌধুরী মিনু, কবি শেলি সেলিনা, কবি শান্তা ফারজানা, কবি আবদুল মান্নান, কবি দিপাশ আনোয়ার, কবি ইশরাত শিউলী, শিশুসাহিত্যিক শাহাবউদ্দিন শামীমসহ শব্দকুঠির অন্যান্য সদস্য কবিগণ।

অনুষ্ঠানে কবি রিপন শানের কাব্যগ্রন্থ ‘নদীর বুকে জীবন জ্বলে’ থেকে কয়েকটি কবিতা আবৃত্তি করেন ব্যারিস্টার সাদিয়া আরমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাধূর্য প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক হাফেজ নুরুজ্জামান।

রিপন শানের প্রকাশিত ও প্রকাশিতব্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে— নদীর বুকে জীবন জ্বলে, ফিনিক্স পাখির উড়াল, রত্নখচিত কুয়াশা, শিল্পের আলাপ, কবিতা-কলাপ, আট বেহেশতের সুবাস, অপার বিস্ময় ও শানিত ত্রিনাট।

অনুষ্ঠানে কবির প্রয়াত একমাত্র সন্তান খাদিজা রওশান রোদসীর আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে কবি রিপন শান নিজ কণ্ঠে গান পরিবেশন করেন, যা দিয়ে পরিসমাপ্তি ঘটে শব্দকুঠির ৭৭তম বর্ণিল আসরের।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}