ভোলার লালমোহনে বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর ২০২৫) আসরের নামাজের পর লালমোহন প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বাণীর লালমোহন প্রতিনিধি আজিম উদ্দিন খান এবং সঞ্চালনায় ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার লালমোহন প্রতিনিধি শাহিন কুতুব।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি সোহেল মো. আজিজ শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের লালমোহন প্রতিনিধি মো. মাহাবুব আলম এবং দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা জাহিদ দুলাল।

বক্তারা বলেন,“মাত্র এক বছরের পথচলায় দৈনিক বাংলাদেশ বাণী পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের বৈষম্য দূরীকরণে পত্রিকাটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।”

এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা জাসাস সভাপতি আজাদুর রহমান, ব্যবসায়ী ফোরামের সভাপতি এম এ এ হাসানসহ লালমোহনে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}