মাদারীপুরের কালকিনি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরাধীন এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ গাড়িতে কমপিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে দুই মাস ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ প্রশিক্ষণে উদ্বোধন করেন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।এর আগে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও ক্যাশিয়ার ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল হোসেন, কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, রাজৈর যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের মোল্লা।