ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) মধ্যরাতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল ভোলা সদরের কুঞ্জপট্টি ভেলুমিয়া বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে আনুমানিক বারো হাজার পাঁচশত টাকা মূল্যের ২৫ পিস ইয়াবা ও চার হাজার পাঁচশত টাকা মূল্যের ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় ওই মাদক কারবারিকে ঘটনাস্থল থেকেই আটক করে কোস্ট গার্ড সদস্যরা।
পরে জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে— মাদক পাচার ও অবৈধ ব্যবসা রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}