ভোলার চরফ্যাশন উপজেলায় আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামী মাহিন্দ্রা চালক মো. জসিম (২৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত জসিম চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সিদ্দিকের ছেলে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চরফ্যাশন থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। এসময় চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, আসামী জসিম মাহিন্দ্রা চালক। গত ২২ সেপ্টেম্বর সে নতুন গাড়ি কেনার আনন্দে ভিকটিম গৃহবধূর (২২) বাড়িতে গিয়ে ছয়টি মিষ্টি দেয়। ওই মিষ্টিতে চেতনা নাশক ওষুধ মিশিয়ে দেওয়ায় গৃহবধূসহ পরিবারের সবাই অচেতন হয়ে পড়ে। পরে ভোর ৪টার দিকে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে ভোলা জেলা পুলিশ সুপার শরিফুল হকের নির্দেশে পুলিশের একটি টিম প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে আসামী জসিমকে গ্রেফতার করে।

সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জসিম অপরাধের কথা স্বীকার করেছে। তাকে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}