লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহনে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রিপন (৩৬) ও ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টায় তার দুই মামা সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম চুন্নু (৪০) এবং মো. রাজু ওরফে অপি (২৬) সহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করে ভিকটিমের বাবা শাহজালাল।

কিন্তু মামলা দায়ের করায় ভিকটিমের মা কহিনুর বেগমের উপর আসামি সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম চুন্নুর ইন্ধনে হামলা করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে হামলার ঘটনা ঘটে। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এরআগে বুধবার (১২ নভেম্বর) সদর থানায় ধর্ষণের মামলা করা হয়। মামলার এজাহারে গত ১৭ অক্টোবর রাতে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।

ভিকটিম ও আসামিদের বাড়ি চররমনী মোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য চররমনী মোহন গ্রামের শান্তিপুর ব্রীজ সংলগ্ন এলাকায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভিকটিম কিশোরী ঢাকাতে থাকতো। গত একমাস ধরে সে নিজ বাড়িতেই আছে। ঘটনার রাতে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে রিপন তাকে জোরপূর্বক ঘরের পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি ওই কিশোরী তার মাকে জানায়। ঘটনাটি জানাজানি হলে শুরুতে রিপন গা-ঢাকা দেয়। বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে তারা বিষয়টি আমলে নেয়নি এবং রিপনের চুন্নু ও রাজুর সাথে কথা বলার পরামর্শ দেয়। তাদেরকে জানালে তারা ভিকটিমের পরিবারকে আর্থিক প্রলোভন দেখিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এতে রাজি না হওয়ায় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেয়। তাদের ভয়ে ভিকটিম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ছিল। পরে সদর থানায় ধর্ষণ মামলা করে।

এতে ক্ষিপ্ত হয়ে আসামিপক্ষের লোকজন বাদি পক্ষের উপর হামলা করে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, এই ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নিবো।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}