ভারতের বিহার রাজ্যে গত 6 ও 12 নভেম্বর অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের আজ সকাল থেকে ফলাফল প্রকাশ শুরু হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি ও জেডিইউ–এর নেতৃত্বাধীন এনডিএ জোট ২৪৪টি আসনের মধ্যে প্রায় ১৭৫টিতে এগিয়ে রয়েছে। অন্যদিকে আরজেডি ও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট ৫০টির ঘর পেরোতে পারেনি।

ভোটগণনার প্রাথমিক ধাপ থেকেই বিভিন্ন গণমাধ্যম এনডিএকে সুস্পষ্ট ভাবে এগিয়ে দেখাচ্ছিল। গণনা শুরু হতেই এনডিএ প্রার্থীদের এগিয়ে যাওয়ার ব্যবধান ক্রমেই বাড়তে থাকে। ফলে এবারও বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ নিতে চলেছেন নীতীশ কুমার।

বিজেপি নেতৃত্ব এই ফলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘উন্নয়ন নীতি’র জয় হিসেবে আখ্যা দিয়েছে। সকালেই ফলাফলের ধারা স্পষ্ট হতে শুরু করলে দিল্লির বিজেপি সদর দফতরে মিষ্টি বিতরণ শুরু হয়। বিহারের পাটনা শহরের বিভিন্ন স্থানে বিজেপি ও জেডিইউ সমর্থকরা আনন্দ-উল্লাসে ‘হোলি খেলা’র মতো উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।

বিজয়ী জোটকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তবে ভারতের অন্যান্য সাতটি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত উপনির্বাচনে বিজেপির ফল সন্তোষজনক নয়। সাতটির মধ্যে কংগ্রেস পেয়েছে ৩টি, বিজেপি ২টি, তৃণমূল কংগ্রেস ১টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ১টি এবং শিরোমণি আকালি দল পেয়েছে ১টি আসন।

এনডিএর এই বড় জয়ের প্রভাব ২০২৬ সালের নির্বাচনকে কতটা নাড়া দেবে, সে প্রশ্ন এখনো রাজনৈতিক বিশ্লেষকদের মাথাব্যথার কারণ হয়ে রয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}