কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক–এর উদ্যোগে এবং লেখক উন্নয়ন কেন্দ্র–এর আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হলো “আলোকিত নারী সম্মাননা ২০২৫”। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নারীর উন্নয়ন, সৃজনশীলতা ও সমাজগঠনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মোট ১০১ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ১৪ জন নারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

বিশেষ সম্মাননা প্রাপ্তরা হলেন: রাইছা ইসলাম, শিল্পী ও সমাজসেবক,আসমা ইয়াসমিন, প্রধান শিক্ষক,তাহমিনা জান্নাত কবিতা, নোবেল কেয়ার হাসপাতাল লিমিটেড,রলি আক্তার, কবি ও উপস্থাপিকা

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লেখক উন্নয়ন কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।
উপস্থাপনা করেন প্রতিষ্ঠানটির প্রকাশনা পরিচালক কবি ইকবাল হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইমরোজ সোহেল এবং উদ্বোধন করেন কথাসাহিত্যিক কাপ্তান নুর।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরোজ সোহেল, উপদেষ্টা—প্রিয়তমা লেখক উন্নয়ন সন্ধ্যা আলোকিত নারী।
এ ছাড়া “উদ্যোক্তা কথা” ও সাহিত্য কাপ্তানুর প্রতিনিধি সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নারীর অগ্রযাত্রা ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নারীদের ভূমিকা তুলে ধরতেই এই সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}