মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর এলাকায় ঢাকা–ভাঙ্গা সার্ভিস রোডে গরু ব্যবসায়ীদের ওপর সংঘটিত হয়েছে ভয়াবহ ডাকাতি। বুধবার (১৯ নভেম্বর) ভোর ছয়টার দিকে পাঁচ্চর এলাকা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে যাওয়া একটি পিকআপে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, হান্নান নামের এক ড্রাইভারের চালানো পিকআপে কয়েকজন গরু বেপারী টেকেরহাট বাজারে গরু কিনতে যাচ্ছিলেন। সন্ন্যাসীরচর ইউনিয়ন সড়কের ফুটওভার ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছালে একটি সাদা প্রাইভেটকার থেকে তিনজন মুখোশধারী নেমে পিকআপটির গতিরোধ করে।

অতিরিক্ত ক্ষিপ্রতায় তারা পিকআপে থাকা ব্যবসায়ীদের ওপর চাপাতি দিয়ে হামলা চালায়। এতে রাজন মোল্লা ও আলাই দেওয়ান নামে দুই বেপারী গুরুতর আহত হন। চালক হান্নান জানান, হামলাকারীরা রাজন মোল্লার পিঠে গভীর কোপ দেয় এবং আলাই দেওয়ানের পায়ের রগ কেটে ফেলে। পরে তাদের কাছ থেকে ৪ লাখ টাকা লুট করে নেয় ডাকাতরা।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}