চরফ্যাশনের দক্ষিণ আইচা থানাধীন চরমোনিকা ইউনিয়নে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই ওয়ার্ডের প্রতিবেশী আনছার বেপারী (৪৫)–এর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়,
অভিযুক্ত আনছার বেপারী চরমানিকা ৩নং ওয়ার্ডের মো. আব্দুল আজিজ বেপারীর ছেলে। ভুক্তভোগী ছাত্রী একই ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে গরু দেখতে বাড়ির পেছনে গেলে মোবাইলে নাটক দেখানোর প্রলোভন দেখিয়ে আনছার বেপারী তাকে মাসুদ খলিফার বাগানের কেওরা গাছের নিচে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়।

এলাকাবাসী জানায়, আনছার বেপারী দীর্ঘদিন ধরে দুশ্চরিত্র হিসেবে পরিচিত। বিভিন্ন মেয়েদের কুপ্রস্তাব দেওয়া ও অসদাচরণে জড়িত থাকায় তাকে আগেও সতর্ক করা হয়েছিল, কিন্তু সে তা উপেক্ষা করে আসছিল।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মাদ্রাসা মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা এতে অংশ নিয়ে দ্রুত বিচার দাবি করেন।

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া বলেন,
**“অভিযুক্ত আনছার বেপারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}