আন্তর্জাতিক

ইসরায়েল সত্যের সবচেয়ে বড় শত্রু: ইরান

  admin ১৭ জুন ২০২৫ , ১২:৫০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

৪৭৫

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-তে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাঈল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই হামলাকে ‘যুদ্ধাপরাধমূলক নৃশংসতা’ বলে আখ্যায়িত করেছেন।

ইসরায়েলকে ‘সত্যের সবচেয়ে বড় শত্রু’ ও ‘সাংবাদিক হত্যাকারী’ বলে অভিহিত করেন তিনি।
এসমাঈল বাঘাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দ্রুত পদক্ষেপ নিতে এবং ‘গণহত্যাকারী আগ্রাসী’কে আরও অপরাধ থেকে বিরত রাখতে আহ্বান জানান।

রাজধানী তেহরানে আইআরআইবি ভবনে ইসরায়েলের হামলার পর সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের। তবে পুনরায় সম্প্রচার শুরু হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলার কথা স্বীকার করেছেন।

গত শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং বেসামরিক এলাকায় হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান। সেই থেকে পাল্টাপাল্টি হামলা চলছে।

Facebook Comments Box