মোঃ আল আমিন, গাইবান্ধা প্রতিনিধি।
২৭ জুলাই ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

৪৬

গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানীপাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে হামলা, মারধর, শ্লীলতাহানি, স্বর্ণের চেইন ছিনতাই ও নগদ টাকা-অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জাহিদ মিয়া (৩৯)।
অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দুই শতক জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা জোরপূর্বক জমি কিনতে চাপ দিয়ে আসছিলেন। জমি বিক্রি করতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, গত ২৬ জুলাই বিকেল প্রায় ৫টার দিকে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে অভিযোগকারীর বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে অভিযোগকারীর মা জাহানারা বেগম, স্ত্রী রুজিনা বেগম, ছোট ভাইয়ের স্ত্রী রোকসানা বেগম, ভাতিজি শামীমা আক্তার ও মেয়ে জান্নাতী বেগম আহত হন। আহতদের মধ্যে শামীমা আক্তারের হাত ভেঙে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
এছাড়া হামলার সময় অভিযোগকারীর মেয়ের গলায় থাকা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া, শ্লীলতাহানি এবং শয়নকক্ষ থেকে নগদ ৩৫ হাজার টাকা ও ১২ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরির অভিযোগও করা হয়েছে।
স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আলোচনা শেষে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। গাইবান্ধা সদর থানা জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১০

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১১

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১২

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৩

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৪

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১৫

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১৬

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৭

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৮

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৯

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

২০