মোঃ আল আমিন, গাইবান্ধা প্রতিনিধি।
৬ জুলাই ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবক গ্রেফতার

৫৯

গাইবান্ধা সদরের চকমামরোজপুর এলাকায় তৃতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রী কে ধর্ষনের ঘটনায় মামলাটির প্রধান এবং পলাতক আসামি মো. নোবেল(২০)কে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ(৬ জুলাই) সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। বাদীর এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুটির অভিভাবক জীবিকার তাগিদে ঢাকায় কাজ করার শিশুটিকে দাদা-দাদীর কাছে রেখে যায়। পাশাপাশি হওয়ায় শিশুটি অভিযুক্ত নোবেলের বারো বছর বয়সী বোনের সাথে খেলাধুলা করার জন্য প্রায় তার বাড়িতে যাতায়াত করতো।

এরই ধারাবাহিকতায় গত ৮ জুন বিকেল ৫ টার দিকে শিশুটি অভিযুক্ত নোবেলের বাসায় খেলতে যায়। খেলা শেষে শিশুটি বাড়ি ফেরার পথে অভিযুক্ত নোবেল তার সহযোগী তারেকের সহায়তায় শিশু টিকে জোরপুর্বক খোরশেদ আলমের নির্মানাধীন ছাঁদের ওপরে নিয়ে গিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষন করে। ধর্ষনের পর ভুক্তভোগী শিশুটি অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা ওই জায়গায় ফেলে রেখে চলে যায়।

পরে শিশুটি কোনো রকম সেখান থেকে নেমে তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তার দাদী চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করায়। এই নৃশংস ঘটনার ৮ দিন পর অর্থ্যাৎ ষোলো জুন ধর্ষনের শিকার শিশুটির মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষন মামলা দায়ের করেন। যার মামলা নং. ৩৭।

গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয় অভিযুক্তরা। মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের ধরতে মাঠে নামে র‌্যাব। র‌্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানতে পারে ধর্ষন মামলার প্রধান অভিযুক্ত নোবেল ঢাকার মহানগরের দারুস সালাম থানাধীন মীরবাড়ী আদি জামে মসজিদ এলাকায় আত্নগোপনে রয়েছে।

এই সুত্র ধরে, গতকাল ৫ জুলাই রোববার সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে র‌্যাব-১৩, গাইবান্ধা, সিপিসি-৩ ও র‌্যাব-৪, মিরপুর, সিপিসি-১ ক্যাম্পের চৌকস সদস্যরা সেই স্থানে অভিযান চালিয়ে ধর্ষনের ঘটনার ২৭ দিন পর প্রধান অভিযুক্ত মো. নোবেল কে গ্রেফতার করে।

গ্রেফতার নোবেল গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. রহিম মিয়ার ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য আসামি কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১০

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১১

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

১২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

১৩

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

১৪

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

১৫

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

১৬

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

১৭

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

১৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

১৯

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

২০