নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২৩, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭৬ জন

ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

৩০২

মো. নুর আলম গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি।

টাঙ্গাইলের ঘাটাইলে বানিয়াপাড়া নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের মুকোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন, মো. মামুন মিয়া (৩০) ও মো. সোহেল (৩২) । এ দুর্ঘঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রোববার রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা বানিয়াপাড়া এলাকায় বাঁশ বোঝাই একটি ট্রাক মধুপুর দিকে যাচ্ছিল। ট্রাকের পেছনে থাকা দু’টি মোটরসাইকেল আরোহী ট্রাকটিকে ওভারটেকিং করতে গেলে বিপরীত দিক থেকে আসা বাঁশ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চালকসহ ছয়জন ছিটকে পড়েন সড়কে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা আশংকাজনক থাকায় সবাইকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।
নিহতের স্বজনরা জানান, টাঙ্গাইল হাসপাতালে নেওয়ার পথে মামুন মিয়া ও সোহেল রানা মারা যান। মামুনের বাড়ি ঘাটাইল উপজেলার নুচিয়া মাহমুদপুর গ্রামে। তার বাবার নাম মুজিবর রহমান। সোহেলের বাড়ি গোপালপুর উপজেলার কালিমন্দির এলাকায়। তার বাবার নামও বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান।
এ দুর্ঘটনা গুরুতর আহতরা হলেন, গোপালপুর উপজেলার সোহাগ হোসেন (৪৫) এবং ঘাটাইল উপজেলার উজ্জল মিয়া (১৮) ও মধুপুর উপজেলা আমির হোসেন (৩০)।
ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের প্রেক্ষিতে আইনীপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’

যশোরের চৌগাছায় ইউএনওর বিরুদ্ধে সাংবাদিক কে হুমকি দেয়ার অভিযোগ

লালমোহনে ১৫০ পিস ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর হেলাল।বাঘাইছড়িতে ত্রাণ বিতরণ ঋণের কিস্তি ১ মাস স্থগিতের ঘোষণা

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

কমছে পানি ভেসে উঠছে ক্ষত

রাজবাড়ীর মহাসড়কে অপরাধ কমেছে, দাবি হাইওয়ে পুলিশের

দিনাজপুর সীমান্তে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

১০

লালসার শিকার দুই অবোধ শিশু: পঞ্চগড়ে পাষণ্ড গ্রেপ্তার

১১

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

মনপুরায় কৃষককে বিএনপি অফিসে নিয়ে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ ইউপি সদস্য বিএনপি জাকির হোসেন দুলালের বিরুদ্ধে

১৩

তজুমদ্দিনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক ও শিক্ষককে হয়রানির অভিযোগ

১৪

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন

১৫

ঘাঘটের ভাঙনে ঝুঁকিতে গাইবান্ধা শহররক্ষা বাঁধ, বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসির নির্দেশ

১৬

বিশ্বকাপে গোল্ডেন বুট, বল ও গ্লাভস কীভাবে নির্ধারিত হয়?

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ, বন্ধ রেল চলাচল

১৮

আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছে ট্রাম্প প্রশাসন!

১৯

ধামরাইয়ে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

২০