নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর ২০২৫, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫৭ জন

চরফ্যাশনে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির শিকার ব্যবসায়ী, চলছে মামলার প্রস্তুতি

৩৪২

ভোলার চরফ্যাশনে মিরাজ নামের এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ী মো. মিহির হাওলাদার। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টায় চরফ্যাশন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী মিহির হাওলাদার অভিযোগ করেন, আড়াই বছর আগে অসুস্থ স্ত্রীর মেডিকেল টেস্টের রিপোর্ট ডাক্তারকে দেখানো এবং ওষুধ আনতে ঢাকায় যাওয়ার সময় লঞ্চের কেবিনে মিরাজ ও তার সহযোগীরা তাকে আটকে রাখে। পরে তারা একটি অচেনা তরুণীকে কেবিনে প্রবেশ করিয়ে ভিডিও ধারণ করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তার কাছ থেকে ওষুধ কেনার ৪০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনও নিয়ে যায়। তিনি আরও জানান, পরবর্তীতে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে মিরাজ আরও ৬০ হাজার টাকা নেয়।সম্প্রতি আবারও ১ লাখ টাকা দাবি করে, কিন্তু তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার (২ অক্টোবর) লঞ্চে ধারণ করা পুরোনো ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। এতে তার ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং পরিবার গভীরভাবে মানসিক চাপে পড়েছে। সংবাদ সম্মেলনে তার স্ত্রী লাভলী আক্তার, চাচাতো ভাই জাহাঙ্গীর হাওলাদার, মনির হাওলাদারসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর হাওলাদার বলেন, “মিরাজ ও তার চক্র শুধু আমাদের নয়, সাধারণ মানুষকেও আতঙ্কের মধ্যে ফেলেছে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে।” স্থানীয়রা জানান, সম্প্রতি চরফ্যাশনে নারীকে ফাঁদ হিসেবে ব্যবহার করে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের ঘটনা বাড়ছে। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযুক্ত মিরাজ চরফ্যাশন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজের ছেলে এবং ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। মিরাজ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী তাই সে আত্মগোপনে থাকায় তাকে পাওয়া যায়নি। এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, “অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%9A%E0%A6%B0%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AE%E0%A7%87%E0%A6%87%E0%A6%B2-%E0%A6%93/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১০

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১১

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

১২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

১৩

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

১৪

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

১৫

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

১৬

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

১৭

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

১৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

১৯

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

২০