নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭২ জন

চারাগাঁও সীমান্তে রাজস্ব ফাঁকি দিয়ে কয়লা ও পাথর পাচাঁরের অভিযোগ

২৬৪

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের চারাগাঁও সীমান্তে লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিরাতে ভারত থেকে অবৈধ ভাবে কয়লা ও চুনাপাথরসহ চিনি, সুপারী ও মাদকদ্রব্য পাচাঁর করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল সোমবার (২৫ সেপ্টেম্ভর) রাত ১১টা থেকে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্ভর) ভোর ৫টা পর্যন্ত জেলার চারাগাঁও সীমান্তের লামাকাটা, জঙ্গলবাড়ি, কলাগাঁও, চারাগাঁও এলসি পয়েন্ট, বাঁশতলা ও লালঘাট এলাকা দিয়ে একযোগে কয়লা, চুনাপাথর, চিনি, সুপারী ও মাদকদ্রব্য পাচাঁর করে অর্ধশতাধিক ইঞ্জিনের নৌকা বোঝাই করে পাটলাই নদী দিয়ে নেত্রকোনা জেলার কলমাকান্দা নিয়ে গেছে স্থানীয় চোরাকারবারীরা। পরে পাচাঁরকৃত প্রতিনৌকা (২০মেঃটন) অবৈধ মালামাল থেকে বিজিবি ক্যাম্পের নামে, সোর্স পরিচয়ধারী চোরাচালান মামলার আসামী আইনাল মিয়া তার সহযোগী সাইফুল মিয়া ৫হাজার টাকা চাঁদা নেওয়াসহ থানা-পুলিশ ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে সোর্স পরিচয়ধারী চোরাচালান মামলার আসামী রফ মিয়া ২০হাজার টাকা করে চাঁদা নেয়। এই চোরাচালান ও চাঁদাবাজি বাণিজ্য করে সোর্স ও তাদের গডফাদার গত ২ বছরে কোটিকোটি টাকা মালিক হয়েগেছে বলে জানা গেছে। এব্যাপারে কয়লা ও চুনাপাথর আমদানী কারক আবুল বাশার খান নয়ন বলেন- সীমান্তের যেদিকে যাই শুধু তোতলা আজাদের নাম শুনতে পাই। তার নেতৃত্বে চোরাকারবারী নেকবর আলী চোরাই কয়লার ব্যবসা করছে, আর রফ মিয়া সোর্স পরিচয় দিয়ে ওপেন চাঁদাবাজি করছে বলে এলাকার লোকজন অভিযোগ করেছে। তাই এব্যাপারে প্রশাসনের সহযোগীতা প্রয়োজন। উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের মেম্মার ও আমদানী কারক রাশিদ মিয়া বলেন- আমার ওয়ার্ডের জঙ্গলবাড়ি, কলাগাঁও, এলসি পয়েন্ট, বাঁশতলা ও লালঘাট এলাকা দিয়ে প্রতিদিন রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে কয়লা ও পাথর পাচাঁর করা হচ্ছে। জানতে পারছি হাবিব সারোয়ার তোতলা আজাদ মিয়া পার্টনার শিপে চোরাই কয়লার ব্যবসা করছে। সে বললে কয়লা পাচাঁর হয় আর
না করলে বন্ধ থাকে। আর আমরা সরকারের রাজস্ব দিয়ে বৈধ ভাবে কয়লা আমদানী করে বিক্রি করতে পারিনা। চারাগাঁও ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তাজুল ইসলাম বলেন- বিজিবির চোখে ফাঁকি দিয়ে এলাকার মানুষ কয়লা ও পাথর পাচাঁর করে। তবে সামনে পড়লে কাউকে ছাড়বনা। পাচাঁরকৃত অবৈধ মালামাল থেকে বিজিবি, পুলিশ ও সাংবাদিকসহ
বিভিন্ন নামে চাঁদা উত্তোলনের খবর শুনতে পাই। কিন্তু সরাসরি কাউকে খোঁজে পাইনা। তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন বলেন- আমি এখানে নতুন এসেছি, তাই অনেক কিছুর সম্পর্কে জানিনা। তবে লোকজনের মুখ থেকে আজাদের নাম শুনতে শুনতে মুখস্থ হয়েগেছে। সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজিসহ সকল অন্যায় কর্মকন্ডা বন্ধ করার জন্য অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%93-%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’

যশোরের চৌগাছায় ইউএনওর বিরুদ্ধে সাংবাদিক কে হুমকি দেয়ার অভিযোগ

লালমোহনে ১৫০ পিস ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর হেলাল।বাঘাইছড়িতে ত্রাণ বিতরণ ঋণের কিস্তি ১ মাস স্থগিতের ঘোষণা

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

কমছে পানি ভেসে উঠছে ক্ষত

রাজবাড়ীর মহাসড়কে অপরাধ কমেছে, দাবি হাইওয়ে পুলিশের

১০

দিনাজপুর সীমান্তে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

১১

লালসার শিকার দুই অবোধ শিশু: পঞ্চগড়ে পাষণ্ড গ্রেপ্তার

১২

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

মনপুরায় কৃষককে বিএনপি অফিসে নিয়ে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ ইউপি সদস্য বিএনপি জাকির হোসেন দুলালের বিরুদ্ধে

১৪

তজুমদ্দিনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক ও শিক্ষককে হয়রানির অভিযোগ

১৫

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন

১৬

ঘাঘটের ভাঙনে ঝুঁকিতে গাইবান্ধা শহররক্ষা বাঁধ, বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসির নির্দেশ

১৭

বিশ্বকাপে গোল্ডেন বুট, বল ও গ্লাভস কীভাবে নির্ধারিত হয়?

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ, বন্ধ রেল চলাচল

১৯

আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছে ট্রাম্প প্রশাসন!

২০