নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৩, ১১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৬ জন

তজুমদ্দিনে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪

২০৯

মিলি সিকদার।
ভোলার তজুমুদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারী সহ চারজন আহত হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) সকাল ৯ টা ৩০ মিনিটের সময় তজুমুদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শিবপুর গ্রামের রফিক মেম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান ও তার পরিবার তাদের মালিকানা জমি দীর্ঘ ৮২ বছর যাবত ভোগ দখলে রয়েছে। হঠাৎ করে নুরে আলম ও রশিদ গংরা ঐ জমি তাদের বলে দাবি করে করে। এ জমি নিয়ে দীর্ঘ এক বছর যাবত বিরোধ চলমান রয়েছে। উক্ত বিরোধ মীমাংসার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ একাধিকবার বসা হলেও প্রতিপক্ষ নুরে আলম গংরা কোন ধরনের কোন কাগজপত্র দেখাতে না পারার কারণে স্থায়ী মীমাংসা হয়নি। গত শনিবার এর স্থায়ী মীমাংসার কথা থাকলেও স্থানীয় সাবেক চেয়ারম্যান স্ট্রোক করার কারণে বিষয়টি নিয়ে আর মীমাংসা হয়নি। এই সুযোগ কে কাজে লাগিয়েই প্রতিপক্ষ নুরে আলম ও রশিদ গংরা মিজানুর রহমান ও তার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। তাদেরকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহত অবস্থায় মিজানুর রহমান ও তার ভাই রিয়াজ উদ্দিন এবং তাদের চাচা মোঃ জাফর মাটিতে পড়ে থাকলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তারা বর্তমানে ভোলার সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের ২২ ও ২৩ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়াও প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছে মুক্তা বেগম।

আহত মিজানুর রহমান অভিযোগ করে বলেন, আমার দাদার আমল থেকে আমাদের বাড়ির এই জমি আমরা ভোগ করে আসছি। কিন্তু কোন কারন ছাড়াই হঠাৎ করে নূরে আলম ও রশিদ গংরা এই জমি তাদের বলে দাবি করে। তারপরেও আমরা বলেছি যদি তোমাদের কাগজপত্র থাকে তাহলে আমাদের দেখাও, যদি তোমাদের হয় তাহলে আমরা তোমাদেরকে বুঝিয়ে দিবো। তারা সেদিকে কোন কর্ণপাত না করে একের পর এক আমাদের উপর হামলা ও মামলা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সাবেক চেয়ারম্যান বিষয়টিকে মীমাংসার জন্য একাধিকবার ফয়সালায় বসেছেন। কিন্তু প্রতিপক্ষ নূরে আলম ও রশিদ গংরা কোন ধরনের কোন কাগজপত্র না দেখাতে পারায় দীর্ঘ এক বছর যাবত এর কোন স্থায়ী মীমাংসা হচ্ছে না। তারপরেও গত শনিবার সাবেক চেয়ারম্যান এর স্থায়ী একটি মীমাংসা দিবেন বলে আমাদের আশ্বস্ত করেন। কিন্তু হঠাৎ করে তিনি স্ট্রোক করার কারণে এর মীমাংসা দিতে পারেনি। এই সুযোগে প্রতিপক্ষ নুর আলম ও রশিদ গংর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আমাদের উপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়।

আহত রিয়াজউদ্দিন বলেন, নুর আলম, রশিদ, ইলিয়াস, মন্নান, সিরাজ এরা সবাই মিলে পূর্বপরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করার জন্য ওত পেতে ছিলো। সামান্য সিম গাছ কে কেন্দ্র করে এরা সকলে দলবল নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। হামলা চালিয়ে আমাদের কে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর জখম করে।

আহত জাফর বলেন, এটি যদি তাদের জমি হয় তারা কাগজপত্র দেখিয়ে জমি নিয়ে যাক। কিন্তু তারা কাগজপত্র দেখাতে পারে না, গায়ের জোরে প্রতিনিয়ত আমাদের উপর হামলা ও মামলা চালায়। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি। যারা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে তাদেরকে আইনের আওতায়নে কঠিন শাস্তির দাবি করছি।

স্থানীয় ইউপি সদস্য রুবেল পাটোয়ারী জানান, মারামারি হয়েছে বিষয়টি একটি পক্ষতাকে জানিয়েছে। তিনি এর চেয়ে বেশি কিছু আর জানেন না।

শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাসেল মারামারি হয়েছে এটি নিশ্চিত করে তিনি বলেন, বিষয়টি তিনি দুপুরে জানতে পেরেছেন। তবে এখনো বিস্তারিত ভাবে তিনি বিষয়টি জানেন না।

এ বিষয়ে অভিযুক্ত ইলিয়াস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি জমা নিয়ে মারামারি হয়েছে। তারা আমাদের মেরেছে আমরাও তাদের মেরেছি। তাদের লোকও মেডিকেলে ভর্তি আছে আমাদের লোকও ভর্তি আছে।

এবিষয়ে তজুমদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উভয় পক্ষের জখম রয়েছে উভয়পক্ষেই মামলা হবে মামলা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%A4%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ

নাটোরের সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ফয়সাল আহমদ

অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

কামড়ের পর মৃত সাপ নিয়েই হাসপাতালে, দেখে দ্রুত এন্টিভেনাম দিলেন চিকিৎসক

১০ দিন ধরে নিখোজ স্কুলছাত্রী

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে শূন্যরেখায় আটকে দিল বিজিবি, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

মাদারীপুর সদর থানা থেকে পালানো আসামি ২৪ ঘন্টার ভিতরে কেরানীগঞ্জে থেকে গ্রেফতার

১০

কুষ্টিয়া সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ৯ লাখ ১৮ হাজার টাকার মাদক জব্দ

১১

ভুয়া কমিটি, জাল স্বাক্ষরে নিয়োগ বাণিজ্য! মণিরামপুরে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

১২

গণঅভ্যুত্থানে চাকরি হারিয়ে কৃষিতে নতুন স্বপ্ন, টানা বৃষ্টিতে মাটিতে মিশল সেই স্বপ্ন

১৩

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

১৪

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

১৫

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

১৬

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৭

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

১৮

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

১৯

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

২০