নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪১ জন

নাটোরে ট্রাক-বাস থেকে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

২৭৯

নাটোরে অভিযান চালিয়ে এক ট্রাক ও বাস থেকে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকায় চেকপোস্ট পরিচলনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

সকালে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ভগরইল (মধ্যপাড়া) এলাকার মো. দুলাল উদ্দিনের ছেলে মো. ওয়াদুদ আলী (২৫), শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়ার এলাকার মৃত বাহার আলীর ছেলে মো. ফসের আলী সোহেল (২৯), শিবগঞ্জ উপজেলার শেখটোলা কাশিবাটিপাড়া এলাকার মো. মজু’র ছেলে মো. লালন (২৫) এবং একই এলাকার মো. সাইদুর রহমানের ছেলে মো. সাবেরুল ইসলাম শহিদ (৩৫)।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম ভোরে শহরের বনবেলঘরিয়া এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করেন। এসময় নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলসকে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাসির এক পর্যায়ে যাত্রী সিটের পায়ের নিচে পৃথক দুই বস্তা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় জড়িত দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এবং একই সময় ঢাকা-নারায়গঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি প্লাস্টিকের ক্যারেট বহনকারী ট্রাককে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ক্যারেটের নিচে ছয়টি চটের বস্তা থেকে ১৬০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার করে ডিবি পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বনের কার্যক্রম পরিচালনা করছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%AD%E0%A7%AA/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ

নাটোরের সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ফয়সাল আহমদ

অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

কামড়ের পর মৃত সাপ নিয়েই হাসপাতালে, দেখে দ্রুত এন্টিভেনাম দিলেন চিকিৎসক

১০ দিন ধরে নিখোজ স্কুলছাত্রী

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে শূন্যরেখায় আটকে দিল বিজিবি, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান

আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

মাদারীপুর সদর থানা থেকে পালানো আসামি ২৪ ঘন্টার ভিতরে কেরানীগঞ্জে থেকে গ্রেফতার

১০

কুষ্টিয়া সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ৯ লাখ ১৮ হাজার টাকার মাদক জব্দ

১১

ভুয়া কমিটি, জাল স্বাক্ষরে নিয়োগ বাণিজ্য! মণিরামপুরে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

১২

গণঅভ্যুত্থানে চাকরি হারিয়ে কৃষিতে নতুন স্বপ্ন, টানা বৃষ্টিতে মাটিতে মিশল সেই স্বপ্ন

১৩

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

১৪

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

১৫

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

১৬

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৭

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

১৮

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

১৯

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

২০