নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৫, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২৬ জন

বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে: আসিফ নজরুল

৪৬৯

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। এখানে কোনরকম গাফিলতি থাকবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার যে গতিতে এগিয়ে চলেছে, তাতে বর্তমান সরকারের আমলেই এই হত্যাকণ্ডের বিচার হবে।

সোমবার বিকালে নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদিন নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের মাটিতে যারা শহীদ ও আহত হয়েছেন, যারা নানাভাবে অবদান রেখেছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও বিভিন্ন ক্রিমিনাল (অপরাধ) আদালতেও অনেক মামলা হয়েছে। নারায়নগঞ্জ পুলিশ সুপার তাকে জানিয়েছেন, সেখানে এসব মামলার মধ্যে অনেকগুলোর তদন্তের বেশ অগ্রগতি হয়েছে। আগামী ৫ আগস্টের আগেই সেগুলোর চার্জশিট দিতে পারবেন বলে পুলিশ সুপার তাকে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, চার্জশিট দেওয়ার পর প্রয়োজনে দ্রুতবিচার আইনে এসমস্ত অপরাধের বিচার করা হবে।

তিনি আরও বলেন, ‘গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশে যে স্বৈরতন্ত্র ও ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল বাংলাদেশের মানুষ বড়জোর ১৫ দিনে সেই স্বৈরাচারি ফ্যাসিস্ট শাসককে উৎখাত করেছে, বাংলাদেশ থেকে তাদের বিতাড়িত করেছে।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানান ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়ভাবে নানান ধরনের আইন-শৃঙ্খলা লঙ্ঘন ও বিশৃঙ্খলার ঘটনা ঘটছে। ভয়াবহ হত্যাকাণ্ড ঘটছে। চাঁদাবাজির ঘটনা ঘটছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে জনগণ যেভাবে ঐক্যবদ্ধ থেকে মহাপরাক্রমশালী ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিল, সেভাবে ঐক্যবদ্ধ থাকলে জনগণ অবশ্যই চাঁদাবাজদের প্রতিহত করতে পারবে।

তিনি বলেন, স্থানীয়ভাবে যেসব চাঁদাবাজ আছে, লুটেরা আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবিষয়ে প্রশাসন সহযোগিতা করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান, গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম, ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।

উপদেষ্টাবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজ-খবর নেন ও সহমর্মিতা প্রকাশ করেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%87-%E0%A6%9C%E0%A7%81/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১০

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১১

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১২

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৩

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৪

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৫

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১৬

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১৭

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৮

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৯

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

২০