নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৫, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১০ জন

‘বিএনপি ক্ষমতার দিবাস্বপ্ন দেখছে’

২৭৫

‘দলকে আগে দখলবাজ ও চাঁদাবাজকে মুক্ত করুন। তারপর ক্ষমতা আসার স্বপ্ন দেখুন। আমরা চাই নির্বাচনের আগে এদেশ সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত হোক। আপনারা চাঁদাবাজি করবেন আর ভোট আসলে ভোট পাবেন। এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, এটা হচ্ছে দিবাস্বপ্ন।’— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।

শনিবার (১২ জুলাই) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফেডারেশনের জেলা ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে আতিকুর রহমান বলেন, বাংলাদেশের এমন কোনো হাট-বাজার নেই যেখানে আপনারা দখল চালাননি। দল চাঁদাবাজদের দখলে দিয়ে আবার জনগণের ভোট চান—এটা হবে না। আগামী নির্বাচন হবে চাঁদাবাজির বিরুদ্ধে। সন্ত্রাস ও দখলবাজির দলকে মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, কে মন্ত্রী হবে, কে এমপি হবে—এই হিসাব বাদ দিয়ে আগে দলের ভেতরে শৃঙ্খলা ফেরান। তা না হলে আগামী দিনগুলো আপনাদের জন্য ভয়ংকর হবে।

আতিকুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনসংযোগ বাড়াতে হবে। শ্রমিক সমাজকে সচেতন করতে হবে। সবাইকে আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম খান। এতে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, মহিবুল্লাহসহ জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১০

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১১

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১২

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৩

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৪

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৫

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৬

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

১৯

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

২০