নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২২, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২২ জন

ভারতে ডুবে যাওয়া ফিশিং ট্রলারের ২০ জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড

২০৩

ভারতীয় জলসীমায় ডুবে যাওয়া ট্রলারের ২০ জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতের কোস্টগার্ড। ২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ ‘বিসিজিএস স্বাধীন বাংলা’র কাছে ২০ জেলেকে হস্তান্তর করা হয়।

২৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার স্টাফ অফিসার (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার এম. মামুনুর রহমান, বিএন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া এবং ইঞ্জিনের ত্রুটিজনিত কারণে দেশীয় ফিশিং ট্রলার “এফবি জেসমিন” ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। একপর্যায়ে ফিশিং ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় বাংলাদেশি ২০ জেলে মৎস্য আহরণে ব্যবহৃত ড্রাম ও ভাসমান বস্তু আঁকড়ে ধরে সমুদ্রে ভাসতে থাকে। ভারতীয় কোস্টগার্ডের একটি বিমান আকাশে টহলদানকালে জেলেদের অবস্থান দেখতে পায় এবং তাৎক্ষণিকভাবে একটি লাইফ রাফট্ (জীবন রক্ষাকারী ভেলা) সমুদ্রের পানিতে ফেলে দিয়ে তাদেরকে ভেসে থাকতে সহায়তা করে।

পরে ২৫ অক্টোবর দুপুরে ভারতীয় কোস্টগার্ড জাহাজ ‘আইসিজিএস ভিজায়া’ তাদের উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের সাথে যোগাযোগ করে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে ২০ জেলেকে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ ‘বিসিজিএস স্বাধীন বাংলা’র কাছে হস্তান্তর করে। জেলেদের জাহাজে আনার পর প্রয়োজনীয় চিকিৎসা ও খাবার প্রদান করা হয়। পরবর্তীতে আকরাম পয়েন্ট থেকে একটি হাই স্পিডবোটে করে সন্ধ্যায় জেলেদের মোংলার কোস্টগার্ড বেইজে নিয়ে আসা হয়। বর্তমানে জেলেরা সবাই সুস্থ আছে। উদ্ধার হওয়া ২০ জেলেকে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের উপস্থিতিতে ট্রলার মালিক পক্ষের প্রতিনিধি ও তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%9F%E0%A7%8D/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

লালমোহনে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস-২০২৬’

যশোরের চৌগাছায় ইউএনওর বিরুদ্ধে সাংবাদিক কে হুমকি দেয়ার অভিযোগ

লালমোহনে ১৫০ পিস ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

১০

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী মীর হেলাল।বাঘাইছড়িতে ত্রাণ বিতরণ ঋণের কিস্তি ১ মাস স্থগিতের ঘোষণা

১১

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

১২

কমছে পানি ভেসে উঠছে ক্ষত

১৩

রাজবাড়ীর মহাসড়কে অপরাধ কমেছে, দাবি হাইওয়ে পুলিশের

১৪

দিনাজপুর সীমান্তে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

১৫

লালসার শিকার দুই অবোধ শিশু: পঞ্চগড়ে পাষণ্ড গ্রেপ্তার

১৬

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৭

মনপুরায় কৃষককে বিএনপি অফিসে নিয়ে মারধর, মাথা ন্যাড়া করার অভিযোগ ইউপি সদস্য বিএনপি জাকির হোসেন দুলালের বিরুদ্ধে

১৮

তজুমদ্দিনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক ও শিক্ষককে হয়রানির অভিযোগ

১৯

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট শাখার ক্যাশলেস কর্মসূচির বর্ণাঢ্য আয়োজন

২০