মোঃযায়েদ আলী জাহিদ যশোর জেলা প্রতিনিধি।
৬ জুলাই ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৬ জন

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৮৮

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত। এ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, চেক ও বৃক্ষের চারা বিতরণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বিকাশ মজুমদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।
উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রকাশ কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছামছুর নাহার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল এবং উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কামাল আহমেদ।
আলোচনা সভা শেষে উদ্যোক্তাদের মাঝে চেক ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে পল্লী উন্নয়ন বিভাগের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AA%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%80-%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১০

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১১

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১২

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৩

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৪

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৫

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৬

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৭

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৮

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০