নিজস্ব প্রতিবেদক
১৭ জুন ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১৮ জন

যুদ্ধবিরতি চায় ইরান, ইসরায়েলকে থামাতে ট্রাম্পকে আহ্বান: রয়টার্স

৪৩২

যুদ্ধবিরতিতে সম্মত হতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছে ইরান। সোমবার (১৬ জুন) দুটি ইরানি এবং তিনটি আঞ্চলিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রগুলো দাবি করেছে, তেহরান কাতার, সৌদি আরব এবং ওমানকে মার্কিন প্রেসিডেন্টকে ইসরায়েলের ওপর তার প্রভাব ব্যবহার করে অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি করানোর আহ্বান জানিয়েছে। বিনিময়ে ইরান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় নমনীয়তা দেখাবে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে সাড়া মেলেনি।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান তীব্র সংঘর্ষ থামানোর উপায় খুঁজতে উপসাগরীয় নেতারা এবং তাদের শীর্ষ কূটনীতিকরা সপ্তাহান্তে একে অপরের সঙ্গে ফোনে কথা বলেছেন। দীর্ঘস্থায়ী দুই শত্রুকে থামাতে তেহরান, ওয়াশিংটন এবং তার বাইরেও কথা বলেছেন কূটনীতিকরা।

ইরানের একটি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতি হলে ইরান পারমাণবিক আলোচনায় নমনীয় হতে ইচ্ছুক।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স পোস্টে বলেছেন, ‘ওয়াশিংটন থেকে আসা একটি ফোনকলই নেতানিয়াহুকে থামাতে পারে। আর সেটাই উন্মুক্ত করতে পারে কূটনীতিতে ফেরার পথ। ’

তিনি আরও বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প যদি সত্যই যুদ্ধ বন্ধে আগ্রহী হন, তাহলে পরের পদক্ষেপগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর তাহলো ইসরায়েলকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে। তারা সামরিক আগ্রাসন পুরোপুরি না থামালে ইরান জবাব দিতেই থাকবে। ’

একটি আঞ্চলিক সূত্র এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের যোগাযোগ সম্পর্কে ব্রিফ করা একজন কর্মকর্তা বলেছেন, ‘ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি প্রথমে কার্যকর করতে হবে। আর সেটি হলেই কেবল তেহরান পারমাণবিক আলোচনায় ফিরে আসবে। ’

বিষয়টির মধ্যস্থতা করতে কাতার এবং ওমানের সঙ্গে ইরান যোগাযোগও করেছে বলে দাবি করেন ওই কর্মকর্তা।

তিনি বলেন, ইরান ওমান ও কাতারের কাছে স্পষ্ট করে জানিয়েছে যে, আক্রমণের মুখে থাকাকালীন তেহরান কোনো আলোচনায় বসবে না এবং ইসরায়েলি হামলার জবাব দেওয়ার পরই কেবল আলোচনা শুরু করা যায়।

ওই কর্মকর্তার এসব দাবির বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ওমানের তথ্য মন্ত্রণালয়, সৌদি আরবের আন্তর্জাতিক মিডিয়া অফিস, হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি।

তবে অভিযানে সমাপ্তি টানার জন্য কোনো কূটনৈতিক পথ তৈরি করা হচ্ছে কিনা জানতে চাইলে, ইসরায়েলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি সোমবার আর্মি রেডিওকে বলেন, ‘এটা একটু তাড়াহুড়ো হয়ে যাবে। তিন দিনেই এটা শেষ করার চেষ্টা করা ঠিক হবে না। ’

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে তার দেশ ‘জয়ের পথে’ রয়েছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১০

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১১

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১২

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৩

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৪

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৫

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১৬

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১৭

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৮

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৯

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

২০