অনলাইন ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৬, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪৭ জন

যে কারণে বাতিল হতে পারে পোস্টাল ব্যালট

৫৩৫

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত পোস্টাল ব্যালট নির্দিষ্ট কিছু ত্রুটি থাকলে তা বাতিল করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষণাপত্র ও ভোটারের স্বাক্ষর ছাড়া পাঠানো ব্যালটসহ মোট নয়টি কারণে এসব ভোট গণনায় ধরা হবে না।

এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন ইতোমধ্যে সব রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়, বৈধ ব্যালট পেপারগুলো জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীভিত্তিক এবং গণভোটের ক্ষেত্রে ‘হ্যাঁ’ বা ‘না’ ভিত্তিতে আলাদা করে গণনা করতে হবে। তবে নিম্নোক্ত পরিস্থিতিতে প্রিজাইডিং অফিসার কোনো প্রার্থীর অনুকূলে পোস্টাল ব্যালট গণনা করবেন না—খামের ভেতরে ঘোষণাপত্র না থাকলে; ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে; একাধিক প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দিলে; কোনো প্রতীকে টিক বা ক্রস চিহ্ন না দিলে; এমনভাবে চিহ্ন দেওয়া হলে যাতে ভোটটি কার পক্ষে তা নিশ্চিত হওয়া না যায়; প্রবাসী ভোটারদের (OCV) ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক ছাড়া অন্য প্রতীকে চিহ্ন দিলে; টিক বা ক্রস ছাড়া অন্য কোনো চিহ্ন ব্যবহার করলে।

এ ছাড়া, গণনার সময় বাতিল বা অবৈধ ঘোষিত ব্যালট পেপারগুলো আলাদা একটি নির্ধারিত খামে সংরক্ষণ করতে হবে এবং খামের ওপর মোট সংখ্যা উল্লেখ করতে হবে। ফলাফল বিবরণীতেও বাতিল ব্যালটের সংখ্যা লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো আসনের পোস্টাল ব্যালট ভোট গণনা শুরুর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে না পারলে সেগুলো গণনার আওতায় আনা হবে না।

কোনো আদালতের আদেশে প্রার্থীর তালিকায় পরিবর্তন এলে ওই আসনের পোস্টাল ব্যালট গণনার প্রয়োজন হবে না। এখানে ‘যথাসময়’ বলতে ভোটগ্রহণের দিনসহ আগের চার দিন—মোট পাঁচ দিনকে বোঝানো হয়েছে।

QR কোড ডুপ্লিকেট হওয়া বা ভোটার ব্যালট পাওয়ার পর খামের QR কোড স্ক্যান না করার কারণে বাতিল হওয়া ব্যালটগুলো আলাদাভাবে সংরক্ষণ ও হিসাব প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে দায়িত্ব পালনরত সরকারি চাকরিজীবী, কারাবন্দি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রবাসী ভোটার মিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8B/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১০

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১১

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১২

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৩

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৪

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

১৫

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

১৬

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১৭

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১৮

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১৯

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

২০